নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
লাইন-সংলগ্ন গাছপালা কাটাকাটি ও রাইট অব ওয়ে (Right of Way) কাজের কারণে আগামীকাল ৩০ আগস্ট ২০২৬, রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
মুগারচর, টেকপাড়া, মনাইরকান্দি, রামগোবিন্দের গাও, চৌধুরীর গাও, তাতুয়াকান্দি, চরগোয়ালদি, ভিটিকান্দি, হোসেনপুর, চেলারচর, দশদোনা, নয়াগাও, গজারিয়া পাড়া, একরামপুর, নবীনগর, এলাহিনগর, ইসলামপুর, গোবিন্দপুর, ফতেপুর, ফরদি, বানিয়াচং, শম্ভুপুরা ও দড়িগাও।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের কারণে নির্ধারিত সময়ের কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার অনুরোধ করা হয়েছে।

