নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনে আন্দোলন সংগ্রামে দলকে সুসংগঠিত করে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার জন্য এ কমিটি ঘোষণা করেছে।
বুধবার ২৫ নভেম্বর রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়ার স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
১১ সদস্যের কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম মাতবর, সহ-সভাপতি জেড বি মোস্তফা, হাজী মো. মজিবুর রহমান, মো. সালাউদ্দিন রানা, দ্বীন ইসলাম দিলু, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এস এম আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, ডিএম আহসান হাবীব, আবুল হোসেন পায়েল, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো. মজিবুর রহমান তপন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন।
এর আগে একই দিনে রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়তার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দলের ঘোষিত আন্দোলন-সংগ্রামে উপস্থিত না থেকে দলের ভেতরে গ্রুপিং সৃষ্টি করছেন। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

