নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসেন খানকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।
শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান তিনি। পরিদর্শনকালে মাওলানা মইনউদ্দিন আহমাদ বেশ কিছু সময় অসুস্থ নেতার পাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময় জামায়াত নেতা আনোয়ার হোসেন খানের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। তিনি বলেন, রাজনীতিতে প্রবীণ এই ব্যক্তিত্বের অবদান অনস্বীকার্য এবং তার মতো অভিজ্ঞ নেতাদের সুস্বাস্থ্য দেশের জন্য মঙ্গলজনক।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সেক্রেটারি আবদুস সবুর খান সেন্টু ও স্থানীয় ও রাজনৈতিক পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ আনোয়ার হোসেন খানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

