নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) ফতুল্লা থানাধীন ফাজিলপুর কয়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১ ও জেলা প্রশাসন। এ সময় ‘মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বৈধ অনুমোদন ছাড়াই ডিজেল বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মোঃ আব্দুর রশিদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

