ব্যবসা-বাণিজ্য ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ বুলেটিনের প্রকাশক, সম্পাদক ও স্বত্বাধিকারী মুন্না এন্টারপ্রাইজের মো. মাজহারুল ইসলাম মুন্না ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন।
রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভার পাশাপাশি প্রদান করা হয় ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’।
আয়োজকরা জানান, ব্যবসা-বাণিজ্য খাতে উন্নয়ন, উদ্যোক্তা কার্যক্রমে অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় মো. মাজহারুল ইসলাম মুন্নাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
এছাড়া সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, চিকিৎসা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানাতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শেরে বাংলার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি টিআরপিতেও বাংলাদেশে একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে বলে জানানো হয়।

