নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকাসক্ত যুবক তার ভাবি, ভাতিজা ও ভাতিজীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে। আহতদের উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার ফতুল্লার গাবতলী এলাকায় আমেনা গার্মেন্টসের পাশের গলির তোফাজ্জলের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় স্থানীয়র জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেবর আব্দুল মালেককে (২৪) গ্রেফতার করে। আহতদের মধ্যে প্রতিবেশী নারীসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ওই দেবর হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ভাবির ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যরা, বিশেষ করে শিশু ভাতিজা ও ভাতিজী, হামলার শিকার হন। একের পর এক কোপে পরিবারের ৫ জনই রক্তাক্ত ও গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

