নারায়ণগঞ্জে নির্বাচন পরবর্তী সময়ে তরুণদের প্রত্যাশা, রাষ্ট্র সংস্কার এবং সামাজিক সম্প্রীতি নিয়ে “নির্বাচনোত্তর তরুণদের ভাবনা” শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নগরীর ব্লু পিয়ার রেস্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা ফোরামের উদ্যোগে “Building Youth Leadership on Pluralism & Social Harmony” প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। সঞ্চালনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর তৌফিক জিল্লুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের চিফ ইয়ুথ মোবিলাইজার শশাঙ্ক বরন রয়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক যুবায়ের সর্দার, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় যুব শক্তির সদ্য সাবেক সিনিয়র সংগঠক জাহিদুল হক বাঁধন, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলার সাবেক সমন্বয়কারী ইকবাল হোসেন বিজয়, ডিবিসি নিউজ ও আজকের পত্রিকার প্রতিনিধি সাবিত আল হাসান এবং দৈনিক বজ্রধ্বনি সম্পাদক ডা. শাহাদাত হোসেন তৌহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী মো. রাকিবুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মশালা সম্পাদক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রায় ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। সংলাপে অংশগ্রহণকারীরা রাষ্ট্র সংস্কার, নাগরিক নিরাপত্তা, ধর্ষণ প্রতিরোধ, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি এবং তরুণদের কার্যকর অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

