নারায়ণগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারায়ণগঞ্জ দাবা একাডেমী ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৬। শুক্রবার (১৪ আগস্ট) নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।
আন্তর্জাতিক এ দাবা প্রতিযোগিতায় ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়রা অংশ নিয়েছেন। উদ্বোধনী দিনে দুই রাউন্ডের খেলা শেষে পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন চার খেলোয়াড়।
তারা হলেন ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে এবং বাংলাদেশের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার ও মো. ইকবাল হোসেন মুকুল।
পাঁচ রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ আসরে মোট ২০ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অংশগ্রহণকারীরা হলেন ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে, শ্রীলঙ্কার পেরেরা আদিত্য সাভিন নিকোলাস এবং বাংলাদেশের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার, সিয়াম চৌধুরী, মুহতাদী তাজওয়ার নাশিদ, তৌহিদুল ইসলাম শীলু, মাহফুজুর রহমান শাহিন, আমির সোহেল, আরহাম ওমর, মো. মেসবাহ উদ্দিন, মো. ইকবাল হোসেন মুকুল, মো. আব্দুর রশিদ, তাসকিন রহমান, মো. রিয়াদ রহমান, সিদরাতুল মুনতাহা, মোহাম্মদ মাবরুর রাদ, আফ্রিদা আহমেদ ও অনিমেষ শীল অনন্ত।
আগামীকাল শনিবার (১৫ আগস্ট) প্রতিযোগিতার বাকি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে সদয় সম্মতি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
নারায়ণগঞ্জে দাবা খেলাকে আরও জনপ্রিয় করা এবং স্থানীয় দাবাড়ুদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
নারায়ণগঞ্জ চেস একাডেমীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম সংবাদ প্রেরণ করে এসব তথ্য জানিয়েছেন।

