‘বর্ধিত মূল্য প্রত্যাহার করুন’ দাবি, বাসভাড়া বৃদ্ধি ও বাজারে অস্থিরতা নিয়েও প্রতিবাদ
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এর আগে প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মিছিলপূর্ব সমাবেশ।
সমাবেশে বক্তারা সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেন।
বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর পড়ছে। এর সুযোগ নিয়ে বিভিন্ন পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে। বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধির বিষয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রশাসনের কার্যকর বাজার মনিটরিংয়ের দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করারও দাবি জানানো হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর ওলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিকদ্দীক, সহ সভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, বন্দর থানা সহ সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, মুহাম্মদ মাসুম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি ফজলে রাব্বী, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।

