নারায়ণগঞ্জের মাসদাইরে সরকারি নির্দেশনা অমান্য করে ছুটির দিনেও শিক্ষা কার্যক্রম চালু রাখার অভিযোগ উঠেছে ইম্পেরিয়াল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সরকারি এ নির্দেশনা উপেক্ষা করে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে মাসদাইর এলাকার ইম্পেরিয়াল স্কুল কর্তৃপক্ষ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করছে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার আয়োজনের প্রস্তুতি চলছিল।
সরকারি ছুটির দিনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং পরীক্ষা নেওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে কীভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।
এ বিষয়ে ইম্পেরিয়াল স্কুল কর্তৃপক্ষের কোন অফিসিয়াল বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

