বিভিন্ন মামলায় গ্রেপ্তার, উদ্ধার ৩০ পিস ইয়াবা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলায় আক্তার হোসেন (৫৫), মিজানুর রহমান (৪২), সবুজ শেখ (৫৪) ও আব্দুল্লাহ (২৫) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে আরিফুল ইসলাম (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মাদক মামলায় ৩০ পিস ইয়াবাসহ আকাশ (২৬) ও রাজু (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া নিয়মিত মামলায় মনির হোসেন (৪৮) ও মাকসুদা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করা হয়। পূর্বের চুরি মামলায় রাকিব (৩৪), সাব্বির (২৫) ও জুম্মান মোল্লা (৩০) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় রাসেল (৫০), আমির হোসেন (২৪), আক্তার হোসেন (৩৭) ও রাজন সরদার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

