পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ফতুল্লায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফয়জিয়া মোহাম্মাদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় নাগরিক পার্টি ফতুল্লা থানার সদস্য সচিব মো. মতিউর রহমান এবং জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
মো. মতিউর রহমান বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, মেধা ও মননশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করা প্রয়োজন।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

