নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাবেয়া বেগম (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় সায়রা গার্ডেনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাবেয়া বেগম ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এটিএম জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ২১(৪)২৬।
গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

