এসএসসি ও দাখিল পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখা।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই শুভকামনা জানানো হয়। সোমবার, ২০ এপ্রিল ২০২৬ তারিখে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বার্তা প্রদান করা হয়।
এর আগে, পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও সফলতা কামনায় নারায়ণগঞ্জ জেলার আওতাধীন বিভিন্ন শাখার উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকল পরীক্ষার্থী সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।

