নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আগুনের সূত্রপাত। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
পরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গুদামে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গার্মেন্টসের ঝুটের গুদামে কাপড়ের আগুন হাওয়ায় আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক ওপর পর্যন্ত দেখা যায়।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে।

