নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যাক্ত একটি বাড়ি থেকে শিশুর পচা বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ| শুক্রবার বিকেলে ফতুল্লার দাপা ব্যাংক কলোনি এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়|
এদিকে শহরের চাষাঢ়ায় ফেরী করে ফুল বিক্রি করা রোকসানা এসে লাশটি তার ছেলে হোসাইনের দাবী করেছেন| রোকসানা হাতের আঙ্গুল কাটা ও পায়ের জুতা দেখে লাশ সনাক্ত করেন| তবে পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে|
এলাকাবাসী জানান, যে বাড়িতে লাশটি পাওয়াগেছে এ বাড়িটি দীর্ঘ দিন ধরেই পরিত্যাক্ত| বাড়ির গেইটে তালা দেয়া থাকলেও মাদক সেবীরা দেয়ালের উপর দিয়ে ভিতরে প্রবেশ করেন| এরপর মাদক ব্যবসা ও সেবন এখানেই চলে|
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, পরিত্যাক্ত বাড়ির মালিকের নাম কেহ বলতে পারেনা| লাশটি প্রায় ৪/৫ দিন আগের| শরীরের অনেকটা অংশ পচে গেছে| দেখে মুখের আকৃতি বুজা যায়না| এরমধ্যে রোকসানা নামে একজন নারী লাশটি তার ছেলে হোসাইনের (৯) দাবি করেছে| আমরা ওই নারীর নাম পরিচয় রেখেছি| চেষ্টা করছি প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করার|
রোকসানা জানান, বৃদ্ধা মা শিশু সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন| সে শহরের চাষাঢ়া এলাকায় ফেরি করে ফুল বিক্রি করেন| প্রায় সময় ফুল বিক্রি করতে তার ছেলে হোসাইনকেও নিয়ে যান| ৫/৬ দিন যাবত তার ছেলে নিখোঁজ রয়েছে| লাশের হাতের আঙ্গুল ও পায়ের জুতা দেখে তার ধারনা এটা হোসাইনের লাশ
সূত্র: দ্যা নিউজ নারায়ণগঞ্জ

