মীর আব্দুল আউয়াল মেম্বার ফাউন্ডেশন (মাম ফাউন্ডেশন)-এর অর্থ বিষয়ক সম্পাদক নূরে রহমান সীমান্তের পিতা, বিশিষ্ট সমাজ সেবক, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত কমটির সাবেক সাধারন সম্পাদক মুক্তার হোসেন মাইজভান্ডারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় প্রেসিডেন্ট মীর মাজহারুল ইসলাম মুন্না এবং সাধারণ সম্পাদক মাহজারিন ইকবাল অভি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বিবৃতিতে বলা হয়, “মুক্তার হোসেন মাইজভান্ডারী ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও সম্মানিত ব্যক্তি। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসী একজন অভিভাবকতুল্য মানুষকে হারিয়েছে।”
এতে আরও বলা হয়, “আমরা মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানাই।”
উল্লেখ্য, মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মুক্তার হোসেন মাইজভান্ডারী ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

