নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ৬ বছরের এক শিশুকে ধ’র্ষ’ণের ঘটনায় অভিযুক্ত হিরো (২২) এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২২ মে) রাতেই বালুচরের মোল্লাকান্দি এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে। পরে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে গুরুতর আহত অবস্থায় পরে থাকলেও ধরেনি কেউ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে সন্ধ্যার পর বক্তাবলী ইউনিয়নের আনন্দ বাজার গ্রামে ২০ টাকার প্রলোভন দেখিয়ে দুই যুবক মিলে শিশুটিকে ডেকে নিয়ে ধ’র্ষ’ণ করে বলে অভিযোগ ওঠে। অভিযুক্তরা হলেন হিরো (২২), পিতা মনির হোসেন এবং সোহেল (২১), পিতা জামাল পাটোয়ারী।
ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘটনার পর থেকেই অপর অভিযুক্ত সোহেল পলাতক রয়েছে।
এ ঘটনায় পুরো বক্তাবলী এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা শিশুটির দ্রুত সুস্থতা কামনা এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

