নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করা হয়েছে। নগরীর মাসদাইর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহের দেয়ালে টানানো ব্যানারে এ সময়সূচি জানানো হয়।
ব্যানার সূত্রে জানা যায়, এবারও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
ঈদের জামাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজকরা।
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লির সমাগমকে কেন্দ্র করে ঈদগাহ এলাকায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদের দিন মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে বলেও জানা গেছে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত এ জামাতে নগরীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নেবেন।

