পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নারীদের জন্য পৃথক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও শহর ও বন্দরের একাধিক মসজিদে নারীরা ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার অন্তত ১০টি মসজিদে নারীদের জন্য ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে কয়েকটি মসজিদে জামাতের সময়ও নির্ধারণ করা হয়েছে।
নারীদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে যেসব মসজিদে:
🔹 নূর মসজিদ, চাষাড়া বালুর মাঠ
সকাল ৭:০০টা
🔹 আহলে হাদিস মসজিদ, উত্তর চাষাড়া
সকাল ৬:৩০টা
🔹 গাবতলী দরগাবাড়ি মসজিদ
সকাল ৭:৩০টা
🔹 বিসিক চাননগর মসজিদ
সকাল ৭:০০টা
🔹 ফরাজীকান্দা বড় জামে মসজিদ
ফরাজীকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ
🔹 ফরাজীকান্দা ছোট জামে মসজিদ
ফরাজীকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ
🔹 বালিয়া জামে মসজিদ
বালিয়া, বন্দর, নারায়ণগঞ্জ
🔹 বাইতুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্স
মদনগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ
🔹 সাবদি সম্মিলিত মদিনা জামে মসজিদ
সাবদি, বন্দর, নারায়ণগঞ্জ
🔹 কুশুরা জামে মসজিদ
নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ
স্থানীয়রা জানিয়েছেন, নারীদের ঈদের জামাতে অংশগ্রহণের সুযোগ করে দিতে কয়েক বছর ধরেই এসব মসজিদে পৃথক ব্যবস্থা রাখা হচ্ছে। আয়োজকরা সময়মতো উপস্থিত হয়ে শৃঙ্খলা বজায় রেখে জামাতে অংশ নেওয়ার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

