সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন রূপগঞ্জ থানার সদস্য হাফেজ নূরুদ্দিন জাকারিয়া।
দেশে ফেরার পর বিশ্বজয়ী এই হাফেজকে তাৎক্ষণিক ফুলেল সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলামের নেতৃত্বে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন জেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিরাজ হোসেন, রূপগঞ্জ থানার সভাপতি আব্দুর রহমান সজিব, সাধারণ সম্পাদক শোয়াইব আহমাদ এবং অর্থ ও কল্যাণ সম্পাদক সাব্বিরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিশ্বমঞ্চে কুরআন হিফজ প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে আনা হাফেজ নূরুদ্দিন জাকারিয়ার এই অর্জনে তাকে অভিনন্দন জানান সংগঠনের নেতাকর্মীরা।

