নিউজ:
ফতুল্লায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
শুক্রবার (১৭ এপ্রিল) ইসলামী ছাত্র আন্দোলন ফতুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আবু হানিফ সিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উসমান গনি শিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শাখার সভাপতি ছাত্রনেতা এম. মাসুম বিল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতা গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং আল্লাহর উপর ভরসা রাখার আহ্বান জানান।
শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

