নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন শাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭ ও ২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব রুবেল হোসাইন এবং সেক্রেটারি হিসেবে সাইফুল ইসলাম শুভ দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার মজলিশে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইন। অধিবেশনটি সঞ্চালনা করেন জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম শুভ।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।
শুরা অধিবেশন শেষে ফতুল্লা ইউনিয়ন শাখার চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৭ ও ২০২৮ সেশনের জন্য ৯ সদস্যবিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইন, সহসভাপতি সোহেল আরমান, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম রিপন ও মিজানুর রহমান।
সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম শুভ। জয়েন্ট সেক্রেটারি কাউছার আলী এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয়নাল আবেদীন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিয়াজুল ইসলামকে।
পরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ফতুল্লা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

