নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যাবসায়কে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গতকাল রাত দেড়টার দিকে পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি যুবদল নেতা মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত ১২ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা।

