নারায়ণগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৬: ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন-এর নারায়ণগঞ্জ কলেজ শাখা। শনিবার (২৫ এপ্রিল) অনার্স ১ম বর্ষের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তারা একটি হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে।
এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা, প্রয়োজনীয় তথ্য সরবরাহ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে শুধু দাবি উত্থাপন যথেষ্ট নয়, বরং প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তারা আরও জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং মানবিক ক্যাম্পাস গঠনে ধারাবাহিকভাবে কাজ করে যাবে সংগঠনটি।

