নিউজ: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ এলাকায় অনুমোদনবিহীন গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাট উচ্ছেদের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন দিয়েছেন স্থানীয় এক বৈধ হাট ইজারাদার।
আবেদনে উল্লেখ করা হয়, আলীগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের অস্থায়ী গরুর হাট ইজারাদার মো. শাহজাহান হোসেন দাবি করেন, সরকারি নীতিমালা অনুযায়ী ১০০০ মিটারের মধ্যে আরেকটি পশুর হাট বসানোর সুযোগ নেই। তবে আলীগঞ্জ পশুর হাটের দক্ষিণ পাশে প্রায় ১৭০ মিটারের মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক আরেকটি গরুর হাট বসিয়েছেন, যা সরকারের অনুমোদিত নয়।
তিনি আরও অভিযোগ করেন, অনুমোদনহীন এই হাটের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বৈধ হাট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে অবৈধ গরুর হাট উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী।

