ফতুল্লায় হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল গত ১৪ জুন ২০২৬ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হন মো. সিরাজুল ইসলাম (৫৫) এবং মো. হাসেম (৬০)। এ সময় তাদের দখল থেকে একটি লাল কাপড়ে মোড়ানো ছোট সাদা পলিথিনের ভেতরে রাখা ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর (PCPR) যাচাই করে কোনো পূর্ব বিরূপ তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

