নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব তানজিল ইসলাম শিথিল-এর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বন্দরের বিভিন্ন ইউনিয়নের স্কুল ও কলেজ কেন্দ্রগুলোতে উপস্থিত পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে পানি বিতরণ করা হয়।
প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষার্থীদের কষ্ট লাঘব এবং তাদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। তারা বলেন, মানবিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তীব্র তাপদাহে এ ধরনের সহায়তা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ উপকারী।

