নারায়ণগঞ্জ, ১৭ জুন ২০২৬: নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম নিউজ নারায়ণগঞ্জ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর হোসেনের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ ইউশা ইসলাম।
বুধবার এক শোকবার্তায় ইউশা ইসলাম বলেন, “মায়ের স্থান পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তানভীর ভাইয়ের মমতাময়ী মায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে তানভীর ভাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।”
শোকবার্তার শেষে ইউশা ইসলাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

