আজ শুক্রবার (১৫ মে) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন কুতুবপুর ইউনিয়নের মুন্সীবাগ দারুল খুলুদ জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করেন।
জুমার নামাজ শেষে তিনি মুসল্লী ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় এলাকাবাসী বিভিন্ন নাগরিক সমস্যা ও দুর্ভোগের বিষয় তাঁর কাছে তুলে ধরেন। তিনি সবাইয়ের অভিযোগ, মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, এলাকার নাগরিক দুর্ভোগ লাঘবে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
এছাড়া তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
নামাজ শেষে তিনি মসজিদে আগত মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

