নারায়ণগঞ্জের দক্ষিণ মাসদাইর মুন্না ভিলায় শুক্রবার বাদ মাগরিব মরহুম মোক্তার হোসেন মাইজভান্ডারীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মীর আব্দুল আউয়াল মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পাঠ করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা মরহুমের বর্ণাঢ্য জীবন ও সমাজের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

